1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ রামগড় সদর ইউনিয়ন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ রামগড় সদর ইউনিয়ন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

**প্রশাসক রেহান উদ্দিনের অনন্য অর্জন**

**খাগড়াছড়ি প্রতিনিধি: মোঃ মুবিনুল ইসলাম**

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ খাগড়াছড়ি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রামগড় সদর ইউনিয়ন। এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন রামগড় সদর ইউনিয়ন প্রশাসক ও রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা **রেহান উদ্দিন**।

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করায় রামগড় সদর ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে **জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ট্রান্সফোর্স কমিটি**।

রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন **জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার**।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক **নাজমুন আরা সুলতানা**, জেলা সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা **মোঃ ফরিদ মিঞা**, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে এই অর্জন রামগড় সদর ইউনিয়নের প্রশাসনিক দক্ষতা ও তথ্য প্রযুক্তির সুচারু ব্যবস্থাপনারই প্রতিফলন। প্রশাসক রেহান উদ্দিনের এ অর্জন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অন্য ইউনিয়নগুলোকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট