1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনে জামায়াতে ইসলামীর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনে জামায়াতে ইসলামীর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী ৫নং, দ্বারিয়াপুর ইউনিয়নের উদ্যোগে গোয়ালদা বাস স্টান্ডে মঙ্গলবার রাতে গণসংযোগ উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ আবু বক্কারের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাবর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, গয়েশপুর ইউনিয়ন আমীর
মাওলানা মোঃ আব্দুস সালাম, সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ হুজাইফাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন! এই নির্বাচনে যাতে সৎ ও যোগ্য লোক ক্ষমতায় এসে একটা মানবিক বাংলাদেশ গড়তে পারে সে জন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বক্তারা আরো বলেন ভোট একটা পবিত্র আমানত! এ আমানতের দ্বায়িত্ব সবাইকে সঠিক স্থানে প্রয়োগ করতে হবে।
জনসভার পূর্বে ও পরে এলাকার বিভিন্ন স্থানে পথসভা, মহিলাসমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাগুরা -১ আসনের দাড়ীপাল্লার কান্ডারী আলহাজ্ব আব্দুল মতিনসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট