1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতির কমলনগরে তার সমাধি সংলগ্ন মসজিদ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ্যাডভোকেট. মহসিন কবির স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,রাজিব আহসান সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াছিন আলী সিনিয়র সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।
আরো উপস্থিত ছিলেন, মনির হোসেন সহ সভাপতি,ফরহাদ হোসেন সহ সভাপতি, এ্যাডভোকেট. মো: মমিনুল ইসলাম সহ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ পলাশ সহ সসমাজসেবা সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
ইয়াছিন আলী বলেন, দেশে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকারের জন্য বিএনপির বহু নেতাকর্মী, ছাত্র, জনতার রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।
তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রতি জনগণের সমর্থনের আহ্বান জানিয়ে বক্তব্যে ইয়াছিন আলী বলেন, “তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখায় বাস্তবায়ন করতে হবে। “আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি।”
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ, মিজানুর রহমান নোয়াখালী জেলা, কাউসার এলিন ফেনী জেলা।
শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় এই ছাত্রনেতা বিএনপির তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন, হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট