1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আজ রবিবার (১৫ মার্চ)সকাল ৯ টায় সিরাজগঞ্জ পৌরসভার দারুল ইসলাম মডেল দাখিল মাদরাসার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ৮ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এর স্বভাবের বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল, চিনি,সেমাই,লাচ্ছা,পেঁয়াজ ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।বিতরণ
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহ. সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ,শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ সামগ্রী প্রদান পূর্ব আলোচনায় বক্তারা বলেন,ঈদ মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তবে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যদি এই আনন্দ থেকে বঞ্চিত থাকে,তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায় না। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন,মানবসেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই আদর্শকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সমাজের দরিদ্র,অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী দরিদ্র পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিরাজগঞ্জ শহর শাখাও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট