1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বয়স তাঁর ১০২ বছর।  নিজের পরিবার পরিজন বলতে কেউ নেই। অনাহারে অর্ধাহারে জীবন চলে তার। বৃদ্ধ বয়সেও হাট ঝাড়ু দিয়ে যৎসামান্য অর্থ পায় তা দিয়ে কোন রকম দিন কেটে যায়। কখনো বসে আবার কখনো নুইয়ে ২টি হাট ঝাড়ু দিতে দেখা যায়। থাকেন পালক মেয়ের সংসারে।

সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া ৫ নং ওয়ার্ডের ১০২ বছর বয়সী আজাহার মোল্লা।  উপজেলার কলবাড়ি হাট ও তালুকদার হাট প্রায়ই ঝাড়ু দেন।  বিনিময়ে হাটের ব্যবসায়ীরা ৫/১০ টাকা দিয়ে দিয়ে থাকেন। 

বৃদ্ধ আজাহার মোল্লা  বলেন, আমার পৈতৃক বাড়ি রাঙ্গাবালি উপজেলার টঙ্গীবাড়ি ইউনিয়নের ফ্যালাবুনিয়া গ্রামে ছিল। যৌবনে জমিজমা ঘরবাড়ি সবকিছুই ছিল। বিয়ে সাদিও করেছিলাম। কিন্তু কপালে আর সুখ সয়নি। ভাগ্যের নির্মম পরিহাস সর্বনাশা আগুন মুখা নদীতে ৫০ বছর আগে আগে সবকিছু বিলীন হয়ে যায়। এরপর স্ত্রীও মারা যায়। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ভবঘুরে হয়ে গেলাম। ৩০ বছর পূর্বে দুরসম্পর্কের এক আত্মীয়ের পরিচয়ে মুরাদিয়া ২য় বিয়ে করি। সেখানেও কোন সন্তান হয়নি। ১৫ বছর পূর্বে সে স্ত্রীও মারা যায়। তখন থেকেই অনাহারে অর্ধাহারে পালক মেয়ের সংসারে বোঝা হয়ে আছি। অসুস্থ শরীর নিয়ে সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবার মুরাদিয়ার কলবাড়ি হাট ও শ্রীরামপুরের তালুকদার হাটে ঝাড়ু দিয়ে দেড়- দু’শ টাকা পাই। তা দিয়ে কোন মতে চলি। আগে বয়স্ক ভাতা পাইতাম। বর্তমানে তাও বন্ধ।

অসুস্থ শরীর নিয়ে এখন আর পারছিনা।
পালক মেয়ে মরিওম বেগম বলেন, আমি গরীব , পুরাতন কাপড় ফেরি করে কোনমতে তিন ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে হয়। এরপর বাবার ভরন পোষণ দিতে হিমশিম খেতে হচ্ছে। বাবা সরকারি ভাবে কোন সাহায্য পায়না।

কলবাড়ি বাজার ও তালুকদার বাজারের ব্যবসায়ীরা জানান, শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে দুটি বাজার পরিস্কারের কাজ করে যাচ্ছেন। এখন তার সরকারিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট