1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**জুলাই পুনর্জাগরণ উদযাপনে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি** - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

**জুলাই পুনর্জাগরণ উদযাপনে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

**খাগড়াছড়ি প্রতিনিধি || মো. মুবিনুল ইসলাম**

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে আজ আমরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যে সেবা পাচ্ছে, তার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার সিনিয়র চিকিৎসকবৃন্দ। অতিথিরা পরে মেডিকেল ক্যাম্পের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ক্যাম্প শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট