1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
টঙ্গীর মাজার বস্তিতে অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহরিয়ারসহ আটক ৬ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

টঙ্গীর মাজার বস্তিতে অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহরিয়ারসহ আটক ৬

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর জেলা) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাতভর এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।

অভিযানে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ১৯৫ গ্রাম হিরোইন ও মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শাহরিয়ার বিভিন্ন সময় অস্ত্রসহ মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চারের জন্য শোডাউন করেন। একই সঙ্গে তিনি মাজার বস্তিতে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করেন। এর আগে যৌথ বাহিনীর অভিযানের সময় পালিয়ে গিয়েছিলেন তিনি।

এরপর আবার নতুন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এরপর তার মোবাইলে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানি ট্রাপ ও বিপুল পরিমাণ টাকার ভিডিও-ছবি পাওয়া যায়। এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক।

উদ্ধার রিভলভারটি ভারতে স্থানীয়ভাবে তৈরি। এটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায়।

র‌্যাব জানায়, অভিযান চলাকালে মাজার বস্তির বিভিন্ন মাদকের স্পটগুলো গুড়িয়ে দেওয়া হয়। এসময় অধিকাংশ মাদকসেবনকারী ও কারবারিরা সুরঙ্গ দিয়ে পালিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট