1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁও জামালপুরে ২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ঠাকুরগাঁও জামালপুরে ২ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগায়ের প্রতিনিধিঃহাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। দিবাগত রাত ১টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারী কৃষ্ণা রানী(৩৫) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের সুমন কর্মকারের স্ত্রী। পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারস্থ পারপূগী এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে। এ সময় দুই কেজি গাজাসহ ওই নারীকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ জানায় এই মাদকের মুল হোতা সুমন কর্মকার। একই এলাকার জগেশ কর্মকারের ছেলে। সে মাদক ব্যবসার সাথে জড়িত।ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:শহিদুর রহমান বলেন আটক ওই নারীকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট