1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁও পরিত্যক্ত জেলখানায় ছুরি আঘাতে পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁও পরিত্যক্ত জেলখানায় ছুরি আঘাতে পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার পিছনে পরিত্যক্ত পুরাতন জেলখানায় ছিনতাই ও ছুরি আঘাত মারপিটের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। আজ বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন জেল খানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বিকালে ঐ এলাকার আব্দুল হালিমের ছেলে ইমরান আলী বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে পরিত্যক্ত জেলখানার ভিতরে নিয়ে যায় এসময় তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা- সহ তার মাথার বাম সাইডে ছুরিকাঘাত ও শ্বাসরোধ হত্যার চেষ্টা করে, স্থানীয় লোকজন তার বাবা আব্দুল হালিমকে খবর দিলে ঘটনাস্থলে আসে তাকেও সন্ত্রাসীরা লাঠির আঘাত করে এবং মারাত্ম্যক ভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত ইমরান ও তার বাবা আব্দুল হালিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ইমরানকে দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় ঐ এলাকার মাসুদ রানা ওরফে নিশান, আব্দুল্লাহ, আল আমিন, স্বাধীন, বক্কর কসাই, ও ওমর ফারুকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে তদন্তের ভিত্তিতে মামলা রুজু করা হবে। দোষীদের সনাক্তে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট