1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ নিধন কার্যক্রম শুরু হয়েছে। - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ নিধন কার্যক্রম শুরু হয়েছে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ১৬ টি নার্সারিতে ৯০ হাজার  ইউক্যালিপটাস চারা  ধ্বংস করার কার্যক্রমে প্রধান  অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং  বিশেষ  অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ উপ -পরিচালক মাজেদুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ  এখন আর সরকারিভাবে উৎপাদনে উৎসাহ দেয়া হয় না।  কারণ এ গাছগুলো মাত্রাতিরিক্ত পানি শোষণ করে, ফলে ভূগর্ভস্ত পানির লেয়ার নিচে নামিয়ে পরিবেশ ও মানুষের জীবন ভবিষ্যতে বিপন্ন করতে পারে। তাই এগুলোর পরিবর্তে দেশিয় ও পরিবেশ বান্ধব গাছ রোপণে পরামর্শ দিচ্ছি।

এর আগে পৌরসভাসহ গড়েয়া ইউনিয়নের ৬ টি নার্সারিতে  ৬১ হাজার   ইউক্যালিপটাস ও আকাশমনির চারা ধ্বংস করা হয়।সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম বলেন, এই গাছ গুলো দ্রুত বর্ধনশীল হলেও এরা মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্রের উপর বিরুপ প্রভাব ফেলে।

উপজেলা কৃষি অফিস জানায়,পর্যায়ক্রমে সদরের বিভিন্ন  ইউনিয়নের অবশিষ্ট চারাগুলো ধ্বংস করা হবে।  

মাঠ পর্যায়ে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারী এবং এলাকার সাধারণ জনগণসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট