1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

হাসিনুজ্জামান মিন্টু,,

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়ায় এ ঘটনা ঘটে।

 

মোহাম্মদ আলী ওই এলাকার মৃত দেবারু হোসেনের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

 

আহতরা হলেন- একই এলাকার মশিউর (৩৫) ও সাব্বির (১৩)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে থাকা মশিউর ও তার ছেলে সাব্বির আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট