1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে মায়ের কথাই ছেলেকে আটক। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মায়ের কথাই ছেলেকে আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন ‎‎অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

বিকেল ৪টার দিকে উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। আটক আনোয়ার হোসেন (৩০) দেহট্র এলাকার তসলেম উদ্দিনের ছেলে।

মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় আটক ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং মা ও বউয়ের ওপর শারীরিক ও অমানুষিক নির্যাতন চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও মাদকসেবন করে বাসায় ফিরে মা ও বউয়ের ওপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

একপর্যায়ে মা তার অত্যাচার সহ্য করতে না পেরে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ‘আসামি আনোয়ার হোসেন তার মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেন মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট