1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জাতীয় ফল মেলার উদ্বোধন। - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জাতীয় ফল মেলার উদ্বোধন।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন , প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি অফিসার শফিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ মেলায় আগত দর্শনার্থীরা ও ফল চাষীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন।

তিন দিনব্যাপী এই মেলার সমাপনী হবে আগামী ২১ জুন শনিবার। মেলায় বিভিন্ন স্টলে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট