1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে ৬ ক্যাসিনো ব্যবসায়ীকে আটক । - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৬ ক্যাসিনো ব্যবসায়ীকে আটক ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, অনলাইন ক্যাসিনো খেলার ৮টি স্মার্ট মোবাইল ফোনসহ ৬ ক্যাসিনো ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করেন যৌথবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকার।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাইয়ুম, কচুবাড়ী মিল পাড়া গ্রামের মৃত সফিউল ইসলাম এর ছেলে মোস্তফা কামাল, কচুবাড়ী চেয়ারম্যান পাড়া গ্রামের মেরাজ উদ্দীন এর ছেলে মোমিনুল ইসলাম মোমিন, কচুবাড়ী বাজার গ্রামের আব্দুল জলিল এর ছেলে কামরুল ইসলাম, মধ্য কচুবাড়ী গ্রামের বুধারু রায়ের ছেলে তাপস রায়, একই গ্রামের জীতেন্দ্র নাথ এর ছেলে ধর্ম নারায়ণ।
পুলিশ জানায়, আটকরা একটি পুকুর পাড়ে মাদক সেবন করছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৮টি ইয়াবা, অনলাইন ক্যাসিনো খেলার ৮টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল ও ১ শত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং মাদক দ্রব্য গুলো ধব্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট