1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল সীমান্ত পিলার ৩৪২ থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন—
১) মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা।
২) মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৩) মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৪) মোঃ হোসেন শেখ (১৩), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৫) মোছাঃ কারিনা বেগম (৪০), স্বামী: মৃত বাবুল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৬) মোছাঃ মনোয়ারা বেগম (৬০), স্বামী: আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৭) মোঃ সালমান শেখ (২৮), পিতা: মোঃ আব্দুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
৮) মোছাঃ আছিয়া বেগম (২৫), পিতা: মৃত তোতা শেখ, গ্রাম: ফুলকান্দি মধুপাড়া, ইসলামপুর, জামালপুর। বিজিবি জানায়, আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে পুশইন হয়েছিলেন। বর্তমানে তারা ফকিরগঞ্জ বিওপি ক্যাম্পে অবস্থান করছেন এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট