1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঈী উপজেলার দুই যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঈী উপজেলার দুই যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃহাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের বালিডাঈী উপজেলায় সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্তের মেইন পিলার ৩৭৬ ও সাব পিলার ৪ এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ওই দুই যুবককে সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে বিএসএফ তাদের আটক করে বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। দুই যুবক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩৩) ও তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৬)।
নাগরভিটা ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে যখন বৃষ্টি হচ্ছিল ঠিক ৬টা ৪০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব–পিলার এলাকা দিয়ে ওই দুই যুবক ভারতের ভেতরে প্রবেশ করেন। ওই সময় বিএসএফের ১৫২ বেগুনবাড়ি টহল দল তাকে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা মেইন সীমান্ত পিলারের আশপাশ থেকে বাংলাদেশি দুই যুবক আব্দুল হামিদ ও ইব্রাহিমকে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও ক্যাম্প বিএসএফ।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, সকালে জানতে পারি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই যুবককে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট