1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপির প্রসিকিউসন বিভাগের উদ্যোগে আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ডিএমপির প্রসিকিউসন বিভাগের উদ্যোগে আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উদ্যোগে আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ৩ জুন ২০২৫খ্রি.) বিকাল ০৪:০০ ঘটিকায় বিজ্ঞ মহানগর দায়রা জজের কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারকগণ, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব) বলেন, আদালতে সাক্ষী হাজিরকরণে ডিজিটাল সাক্ষী জোরদার করতে হবে। সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সকল প্রতিবন্ধকতা দূর করে সাক্ষী হাজিরকরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, এই সভা পুলিশ ও বিচার বিভাগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। তিনি সাক্ষী হাজিরকরণ এবং বিচারিক রেজিস্টার যথাযথভাবে মেইনটেনেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও দক্ষ ও তরান্বিত করার উপর জোর দেন। সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, বিচারিক প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে সাক্ষী হাজিরকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিচারিক কাজের ডিজিটালাইজেশন এবং দৈনন্দিন বিচারিক রেজিস্টার মেইনটেনেন্সকে আরও যুগোপযোগী ও সহজ করার উপর জোর দেন তিনি। প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন আদালতের পাবলিক প্রসিকিউটরগণ, অতিরিক্ত ও সহকারী প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট