1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি যশোর কর্তৃক সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা সহ ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ডিবি যশোর কর্তৃক সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা সহ ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
গত ইং-০৫/১২/২০২৫খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১০.৪০ ঘটিকায় বাদী মোঃ চঞ্চল হোসেন(৪০) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেক পোষ্ট চঞ্চল এগ্রো ইঞ্জিনিয়ারিং নামীয় প্রতিষ্ঠানের বিপরীত পার্শ্বে হাজী ইয়াকুব আলী মার্কেটের ভিতরে গাড়ি পার্কিং প্লেসে হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর ব্যাবহৃত একটি ইয়ামাহা এফজেড এ ভার্সন-থ্রী মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ লাভলু হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কুদরত মোল্লা (৩২), পিতা- তোফাজ্জেল মোল্লা, সাং- উত্তর সুতালড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোটর সাইকেল চুরির মূলহোতা ওহিদুল শেখ(৩৫) এবং তার সহযোগি লিটন শেখ ৥ মনিরুজ্জামান শেখ(৪৫) দ্বয়কে খুলনা জেলার রুপসা থানা এলাকা হতে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা অত্র মামলায় চুরি যাওয়া মোটরসাইকেল লিটন এর কাছে বিক্রি করেছে বলে জানালে তাদের সহযোগিতায় ইং-০২/০১/২৬ তারিখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি টোল প্লাজার রাস্তার উপর হতে মোঃ লিটন মিয়া(২৮) ও মোঃ প্রান্ত মিয়া(২৪) দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর এবং ক্রয়বিক্রয় কারী চক্রের সক্রিয় সদস্য।

আসামিদেরকে যথাযথ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ

১। কুদরত মোল্লা (৩২)
পিতা- তোফাজ্জেল মোল্লা, সাং- উত্তর সুতালড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।

২। অহিদুল শেখ(৩৫)
পিতা-মৃত ইসমাইল শেখ, সাং-বড় সন্নাসী, থানা-রামপাল, জেলা-বাগেরহাট।

৩। লিটন শেখ ৥ মনিরুজ্জামান শেখ(৪৫)
পিতা-মৃত ছামছু শেখ, সাং-খাদ্দার ০৯ নম্বর ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট।

৪। মোঃ লিটন মিয়া(২৮)
পিতা-মোঃ কুদ্দস মোল্লা, সাং-মন্ডলগাতী, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা।

৫। মোঃ প্রান্ত মিয়া(২৪)
পিতা-মৃত আব্দুল হালিম মিয়া, সাং-রামচন্দ্রপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল।

উদ্ধারঃ

একটি সুজুকী জিক্সার মনোটন মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ল-50-1086
ইঞ্জিন নং-BGAI-686434
চেসিস নং- RMBL-NG4BW-116082

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট