1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা - নব দিগন্ত ২৪
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা

মোঃ মামুন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৪মে ২০২৬ ইং নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের ৩ হাজার ৩৪২ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার এ কর্মসূচিকে ঘিরে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, আতিকুর ইবনে রহিম,ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, “সরকারের এ খাদ্য সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল জানান, খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় প্রকৃত অসহায়দের পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে কিছু ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তাই প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট