1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় মাদক সম্রাট যৌথবাহিনির হাতে গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ডিমলায় মাদক সম্রাট যৌথবাহিনির হাতে গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃমামুন(ডিমলা) নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গত ৫ই জুলাই (শনিবার) গভীর রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাসদস্য এবং থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান চালায়। অভিযানের সময় মিরাজের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মিরাজ বন্দর খড়িবাড়ি এলাকার মৃত আব্দুল গফফারের পুত্র। তার বিরুদ্ধে ডিমলা থানায় মাদকের একাধিক মামলা রয়েছে এবং তিনি পূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, মিরাজ পূর্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন, যার ফলে এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিতি লাভ করেন।

এ বিষয়ে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর-০৭/২৫) দায়ের করা হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, “ডিমলা উপজেলাকে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ করার লক্ষ্যে আমাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইনশাআল্লাহ, এই কার্যক্রম চলমান থাকবে।” যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট