1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় সারজিসের আগমনে পথসভা অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ডিমলায় সারজিসের আগমনে পথসভা অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতাদের হাতেই এনসিপি গঠিত হয়েছে। তাঁর মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। যখন দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যদি মাত্র এক বা দু’টি শক্তিশালী দল থাকে, তাহলে জনগণের বিকল্প কম থাকে এবং ক্ষমতা পালাক্রমে একই দলের হাতে থাকে। সোমবার ২৬ মে নীলফামারীর ডিমলা বিজয় চত্বরের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম একথা বলেন।
“আমরা মনোনয়নের সংস্কৃতি দেখেছি, মার্কার সংস্কৃতি দেখেছি। যখন ক্ষমতাসীন দল একটি মার্কা পায়, প্রশাসন তাকে জোর করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। আমরা দেখেছি পুলিশ টাকা ছাড়া কাজ করে না। গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মানুষের সঙ্গে প্রতারণা করে লুটপাট করা হয়েছে।”
সারজিস আরও বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা নির্বাচন চাই, তবে সেটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে। জুলাই আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট