1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান গণকবস্থানের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান গণকবস্থানের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২০১৬ সালে ডিএনসিসির আওতাধীন নতুন ৫টি অঞ্চল গঠনের পর এসব অঞ্চলে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না। সে ঘাটতি পূরণের লক্ষ্যে চামুরখান কবরস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিএনসিসি।

প্রায় ৬৪ শতাংশ আয়তনের কবরস্থানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় হয় ৩ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার টাকা।

সংস্কারের পর এখানে মোট ৪৮৪টি কবর দেয়ার ব্যবস্থা রয়েছে। আজ থেকে এটি মুসলিম মৃত ব্যক্তিদের কবর দেয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই এলাকাগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যেই আসন্ন বাজেটে নতুন সৃষ্ট ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুজিবর রহমান। তিনি চামুরখান এলাকার রাস্তাঘাট ও নাগরিক সুবিধা উন্নয়নের অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

পরে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সেনতি খাল এবং সুতিভোলা খালের পরিচ্ছন্নতা এবং খনন কাজ পরিদর্শন করেন।

(এডমিন)

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট