1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা ও মুন্সীগঞ্জে সেনাবাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

ঢাকা ও মুন্সীগঞ্জে সেনাবাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার): গতকাল দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এর জেনেভা ক্যাম্প এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানে ২টি বিদেশি পিস্তল এবং ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতারের প্রাক্কালে স্থানীয় জনগণ কর্তৃক মারধরের শিকার হয়ে গুরুতর আহত হলে পুলিশের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অপরদিকে পৃথক একটি অভিযানে, রাজধানীর রায়েরবাগ এলাকায় একজন হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সশস্ত্র সংঘর্ষে জড়িত থাকার এবং হত্যার অভিযোগে মামলা দায়েরকৃত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যের উপর ভিত্তি করে, সংঘর্ষের ঘটনাস্থল মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুটকৃত ১টি শটগান ও ১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট