1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৩/০৯/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ কনফারেন্স হলে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং আগস্ট/২০২৫ খ্রিস্টাব্দ মাসের “মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় । এছাড়াও উক্ত সভায় ঢাকা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সময়ে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হইতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যার কথা শ্রবণ করেন এবং কিছু কিছু প্রতিবন্ধকতা/সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য কিছু কিছু সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ঢাকা জেলার থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের বিগত মাসের অপরাধসমূহ পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য সকল ইউনিটের ইনচার্জগনদের তাদের স্ব স্ব ইউনিটের সার্বিক নিরাপত্তা তথা আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল প্রকার প্রশাসনিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । এছাড়াও বিগত মাসে অত্র জেলার বিভিন্ন ইউনিটের অপরাধ হ্রাসকল্পে যে সকল অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের ভাল কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার প্রদান করেন ।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় ঢাকা জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত । যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট