1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -২ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ৩০/০৬/২০২৫ তারিখ রাত ২২.৫৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকা হতে পেশাদার মদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মোঃ ইসমাইল মিয়া, সাং-কদমতলী খালপাড়, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ২৩.১৫ ঘটিকার সময় দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী মোঃ আকবর (৪১), পিতা-মোঃ তাইজুল ইসলাম, সাং-গাজীরচর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান সাং-পশ্চিম শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামী মামুন মিয়া (৩৮) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ৮(খ) এবং আসামী মোঃ আকবর (৪১) বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।

গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী মামুন মিয়ার বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় ০২ টি মাদক মামলা এবং আসামী মোঃ আকবর (৪১) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও রুপনগর থানায় সর্বমোট ০৫ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট