
মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি চৌকস দল অদ্য ০১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাত দলের ০৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ
১। মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), পিতা: মৃত আফতাব উদ্দিন
২। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা: মৃত মোজাফ্ফর
৩। মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫), পিতা: মোঃ আব্দুল কাদের।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫, তারিখ: ০১/০৩/২০২৬ খ্রিঃ, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।