
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৫/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন দাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগর ও উপজেলা এলাকার ৪৪ (চুয়াল্লিশ) টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প এর শুভ উদ্বোধন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয় । মাননীয় উপদেষ্টা মহোদয় উক্ত মতবিনিময় সভায় যোগদানপূর্বক সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এই সময়ে ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ মহোদয়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয় এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা জেলা প্রশাসন এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।