1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তাড়াশে বিএনপি নেতার মোটর সাইকেল শোডাউনের ঈদ শুভেচ্ছা বিনিময়   - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

তাড়াশে বিএনপি নেতার মোটর সাইকেল শোডাউনের ঈদ শুভেচ্ছা বিনিময়  

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

তাড়াশে বিএনপি নেতার মোটর সাইকেল শোডাউনের ঈদ শুভেচ্ছা বিনিময়  সাহেদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদুল ফিতরের

তৃতীয় দিনে শতাধিক মোটরসাইকেল নিয়ে মাধাইনগর ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে সাধারণ জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী জননেতা মোঃ জহুরুল ইসলাম

আজ (৩ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে তাড়াশ পুরাতন বাঁশ বাজার থেকে  মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জহুরুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়ের সময় জহুরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাধাইনগর ইউনিয়ন বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল ফিতর আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।

মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করে বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ অব্যাহত রাখেন।বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোগমুক্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু হাসান, বিএনপির ধর্মীয় বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল মতিন ,ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম,গুরমা  ওয়ার্ড বিএনপির বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ড বিএনপির আব্দুল কাদের,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব আলী, সেক্রেটারি আব্দুল কালাম, সাংগঠনিক রহুল আমিন,বিএনপি নেতা পিএম আইয়ুব আলী,ইউনিয়ন মৎস্যজীবি দলের আহ্বায়ক আনোয়ার হোসেন , ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ছাত্রদলনেতা সাগর ,বিদ্যুৎ,সহ আরো অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট