1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

আতিকুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বুধবার (২ জুলাই) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত এ মিছিল ও সমাবেশে নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন।
কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল, ইভটিজিংসহ নানা বিশৃঙ্খলার কারণে শিক্ষাবান্ধব পরিবেশ বিঘ্নিত হয়েছে। ছাত্রদল সে অস্থিরতা কাটিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে চায়। বক্তারা আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস অনুভব করছি। শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস ও গঠনমূলক আন্দোলনই হবে আমাদের পথচলার মূল ভিত্তি। আয়োজকরা জানান, ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বগুড়ায় সংগঠনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট