1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দাকোপে ভূয়া সীমানা পিলার কেনা–বেচা চক্রের দুই সদস্য আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

দাকোপে ভূয়া সীমানা পিলার কেনা–বেচা চক্রের দুই সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

জিল্লুর রহমান (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলায় ভূয়া সীমানা পিলার কেনা–বেচা চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার রাত ৯টার দিকে পানখালী ইউনিয়নের খোনা খেয়াঘাট এলাকায় তাদের আটক করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমানা পিলার কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় অবস্থান নেয়। রাতের অন্ধকারে তাদের মাঝে ভূয়া পিলার এবং ফটোকপি করা কাগজের টাকা বিনিময় চলছিল। এ সময় টাকা–পয়সা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধলে আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

পরে পরিস্থিতি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন—দাকোপের শ্রীনগর গ্রামের মৃঃ কালাচান গাজীর ছেলে রাশেদ গাজী (৫০) এবং সুতারখালী গ্রামের মনিরুল গাজীর ছেলে মাজেদ গাজী (৩৪)।

দাকোপ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, তারা একটি বড় প্রতারণা চক্রের সদস্য এবং এ ঘটনায় আরও জড়িত থাকতে পারে। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট