1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দাকোপের বানিশান্তায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দাকোপের বানিশান্তায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

জি এম জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজার সংলগ্ন ৫নং ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।
নিহত যুবকের নাম রাজু হাওলাদার (৩২)। তিনি ওই এলাকার মৃত শাহা আলম হাওলাদারের পুত্র। রাজু হাওলাদার বানিশান্তা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি দুপুরে রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি দাকোপ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাংসারিক কোলাহল ও পারিবারিক সমস্যার কারণে রাজু হাওলাদার আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
দাকোপ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত কার্যক্রম চলমান ছিল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট