1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে আজ ৩১ আগস্ট ২০২৫ খ্রি. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন এসি(বায়েজিদ বোস্তামী) জনাব মোঃ মারেফুল করিম।

এসময় প্রধান অতিথি সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট