1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুমকিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,নিহতের পরিবারের দাবি নির্যাতনের। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দুমকিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,নিহতের পরিবারের দাবি নির্যাতনের।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মো: সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ চরবয়রা গ্রামে মোসা. মুক্তা আক্তার(২২) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তা আক্তার ওই গ্রামের মো. আসাদুল গাজীর স্ত্রী। মৃত্যুকালে তার ৩ বছর বয়সী একটি কন্যা ও ৭ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের ভাই মো. মাসুম হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোনের বিয়ের পর থেকেই তাকে শ্বশুর-শাশুড়ি প্রায়ই ঝগড়া ও শারীরিক নির্যাতন করত। বৃহস্পতিবার রাতেও আমার বোন ফোনে ঝগড়ার কথা জানিয়েছিল। এর পরদিনই তার মৃত্যু হয়। আমরা মনে করি, তার মৃত্যুর সঙ্গে শ্বশুর-শাশুড়ি জড়িত। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

তবে নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন,“সকালে মুক্তাকে বাথরুমে যেতে দেখি। পরে ঘরে ফিরে গেলে আমার নাতি এসে ডাকে। রুমে গিয়ে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে আশপাশের মহিলাদের ডাকি এবং পরে হাসপাতালে নিয়ে যাই। তার ভাই যে অভিযোগ করছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন “নব দিগন্ত 24.কম ‘কে” জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ(সদর) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

#বার্তা প্রেরক-
মো: সাকিব হোসেন ,
পটুয়াখালী প্রতিনিধি, 
তারিখ: ১লা আগস্ট ২০২৫ইং
মোবা: ০১৭০৯২৪৬৮০৬.

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট