1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুমকী উপজেলায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

দুমকী উপজেলায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।প্রধান অতিথি আবুজর মো. ইজাজুল হক বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালো মানের বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।।
#বার্তা প্রেরক-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোবাঃ০১৭০৯২৪৬৮০৬

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট