1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অভিযোগগুলো সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক সমন্বয় ও জনসেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট