1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দৌলতপুরে- 'রাইট টক বাংলাদেশ' মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দৌলতপুরে- ‘রাইট টক বাংলাদেশ’ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার(১৭ জানুয়ারি) সকাল ১১টায় দৌলতপুর থানা সংলগ্ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মাঠে কম্বল বিতারন করা হয়।

রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখায় সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য মো. নুরুল ইসলাম,জেলা রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জহির মাহমুদ,রাইট বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম ,অর্থ সম্পাদক মো. জুয়েল হোসেন জনি, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন,সদস্য মো. রাকিব হোসেন ও মো. কাউসার আহমেদ,প্রতিনন্ধী উন্নয়ন সংস্থার সহকারী অফিসার মো. মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অটিজম বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন,রাইট টক বাংলাদেশ সারা দেশে প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রতিবন্দী শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। এ সময় তারা ‘সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সমাজের বিত্তবানদের প্রতি প্রতিবন্ধীদের উন্নয়নে সকলে এগিয়ে আসার আহবান জানান।

নতুন কম্বল হাতে পেয়ে প্রতিবন্ধী বাচ্চারা অনেক খুশি। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সহ সকল শ্রেণীর পেশার মানুষের জীবনে দুর্ভোগ দেখা যায়। শীতের কারণে বাচ্চাদের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সকলকে শীত মৌসুমে একটু সাবধানতার সাথে চলাফেরার জন্য পরামর্শ প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট