1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ধামরাই উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ধামরাই উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনী কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা আইনবিরোধী তৎপরতা কঠোর হাতে দমন করা হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার রিটার্নিং অফিসার জনাব মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং ধামরাই উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুলিশ আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।” তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট