1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নরসিংদী, ফরিদপুর এবং কুমিল্লা জেলায় সেনাবাহিনীর পৃথক পৃথক অভিযানে অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

নরসিংদী, ফরিদপুর এবং কুমিল্লা জেলায় সেনাবাহিনীর পৃথক পৃথক অভিযানে অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বুধবার): গত ২১ জুলাই ২০২৫ দিবাগত রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকায় রাজনৈতিক কারণে দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘাত ও গোলাগুলির ঘটনায় যৌথবাহিনী একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া(৩৭)’কে ১টি এসবিবিএল একনলা বন্দুক, ৪টি একনলা দেশীয় বন্দুক, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড বিভিন্ন প্রকার এ্যামোনিশনসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথঅভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এছাড়াও কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মুরাদপুর এবং নুরপুর এলাকায় গত ২২ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী মজিবুর রহমান পিনো (৩৫) এবং মোঃ আবু হায়দার (৪০) নামক ২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪টি দেশীয় বন্দুক, ১টি শটগান কার্তুজ, ১টি বিদেশী ছুরি, ১টি দেশীয় অস্ত্র, ২টি পাসপোর্ট এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট