1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, চাঁ'দাবাজদের হাম'লায় আহত। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, চাঁ’দাবাজদের হাম’লায় আহত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি নরসিংদী ঃ
অটোরিক্সা থেকে চাঁ’দা তুলার সময় ২ জনকে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার। এরপর তার উপর হা’মলা করে আটক ২ জনকে ছিনিয়ে নেয়া হয়। এসময় পুলিশ সুপার আহত হয়।
নরসিংদীতে (নরসিংদী সদর) সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজদের ৩০-৪০ জন সহযোগী। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এর মধ্যেই চার দিক থেকে ৩০ থেকে ৪০ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আমি অচেতন হয়ে পরি। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

উল্লেখ্য, ১ মাস পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথা জানান। আর আজ তা সত্যি হলো!

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট