1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক চোরাই ০৫ ভরি ১৪ আনা ০৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫,০০০ টাকা ও ০১ টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলসহ আটক-২ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক চোরাই ০৫ ভরি ১৪ আনা ০৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫,০০০ টাকা ও ০১ টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১১ মার্চ ২০২৬ খ্রিঃ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকা হতে বিকাল অনুমান ০৪.৪৫ ঘটিকা পর্যন্ত যে-কোনো সময় অজ্ঞাত নামা চোর বা চোরেরা মোঃ জহিরুল ইসলাম (৪৪), পিতা-তোফাজ্জেল হোসেন,সাং- ৩৯/এ শেরেবাংলা রোড, মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ-এর বাসার দরজা তালা খুলে সংগোপনে বসত ঘরে প্রবেশ করে নগদ-২৫,০০০/- টাকা, ০৮টি স্বর্ণের চেইন, ০১টি স্বর্ণের গলার হার, ০৬টি স্বর্ণের আংটি, সর্বমোট ০৭ ভরি স্বর্ণালংকার, মূল্য অনুমান- ১৪,০০,০০০/- টাকা এবং ০১টি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ সর্বমোট- ১৪ (চৌদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।‌ মোঃ জহিরুল ইসলাম (৪৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে ফতুল্লা থানার এফআইআর নং-৪৩, তারিখ-১৩ মার্চ, ২০২৬; ধারা -৩৮০/৪৫৪ পেনাল কোড রুজু হয়। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়ের নির্দেশ মোতাবেক ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর তদারকিতে মামলা রুজুর ০২ ঘন্টার মধ্যেই ফতুল্লা মডেল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/শামীম হোসেন সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম ও ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ মার্চ ২০২৬ খ্রি. দিবাগত রাত ০১:৪০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন রহিম চৌধুরী বাড়ির তিন তলার ডান পাশের রুম হতে ০২ জন আসামিকে আটক করে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ পারভেজ (৪), পিতা-হাবিব, মাতা-পারভীন, সাং- চৌরঙ্গপাড়া, থানা-বন্দর জেলা-নারায়ণগঞ্জ, এপি সাং-ফতুল্লা, রহিম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ও ২। মোঃ মিয়াজ (২৯), পিতা-আঃ কাদের, মাতা-বিউটি বেগম, সাং মাঝকান্দিরচর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে চোরাইকৃত ০৭ টি চেইন, ০২ টি নেকলেস, ০১ টি ব্রেসলেট, ০৪ টি কানের দুল, সর্বমোট ০৫ ভরি ১৪ আনা ০৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫,০০০ টাকা ও ০১ টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল এবং চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামিদ্বয় উভয়েই পেশাদার চোর। তারা বিভিন্ন বাসা বাড়ির তালা ভেঙে সংগোপনে বাসা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে থাকে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামিদেরকে উপর্যুক্ত মামলায় অদ্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট