1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযানে কর্তৃক মিজিমিজি সাকিনস্থ আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-১ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযানে কর্তৃক মিজিমিজি সাকিনস্থ আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র)/মোঃ শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ
কিলো-৩ ডিউটি করাকালীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থানকালে ১৫/০৭/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৯:০৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজিমিজি সাকিনস্থ আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় একজন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৫/০৭/২০২৫ খ্রিঃ আনুমানিক ১৯:১৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এসআই (নিরস্ত্র)/মোঃ শামীম রেজা আসামী ১। মোশারফ হোসেন (৪৫), পিতা-মৃত শহিদুল্লাহ, মাতা-ফরিদা বেগম, সাং-মিজমিজি দক্ষিণপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ
-কে আটক করেন। ধৃত আসামী মোশারফ হোসেন (৪৫) এর দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত মোট ০১ (এক) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, যার অবৈধ বাজারজাত মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা আসামীর নিজে হাতে বের করে দেয়ামতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামী জব্দকৃত আলামত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করেছে বিধায় তার বিরুদ্ধে উক্ত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট