1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ানগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে থেকে ১০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

নারায়ানগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে থেকে ১০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোঃ নাইমুল ইসলাম সংগীয় ফোর্সসহ সোনারগাঁ থানাধীন আষাড়িয়ার চর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান করে ঈগল-৭৭ ডিউটি করাকালীন সময়ে সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী করা কালে ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ রাত অনুমান ২০:১০ ঘটিকার সময় হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাস, যার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ ঘটনাস্থলে আসলে বাসটিকে সংকেত দিয়ে থামানো হয়। বাসটি থামার সাথে সাথে উক্ত বাস হতে একজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই/মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। মোঃ আলম (৩৪), পিতা- মৃতঃ হাসান, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- ব্লক-আই, মুছুনী ক্যাম্প, ঘর নং- ৫০৩, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে মাদক কারবারির দেহ তল্লাশী করাকালীন আসামীর পরিহিত লুঙ্গীর নিচে থাকা হাফ প্যান্টের ডান পকেট হতে (১) একটি কালো রংয়ের পলিথিনের ভেতর কালো কসটেপ দ্বারা মোড়ানো ২০টি ছোট পোটলা, যার প্রতিটি পোটলার ভেতর ৫০ পিস করে সর্বমোট (২০X৫০)= ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০০ (একশত) গ্রাম উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় । গ্রেফতারকৃত মাদক কারবারিকে অদ্য ২৯ জুলাই ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট