1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: আ. ওহাব - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: আ. ওহাব

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাব।

এক বিবৃতিতে আ. ওহাব বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

একটি মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি আরও বলেন, বিএনপি অফিসের কোনো অর্থ আত্মসাতের সাথে তিনি জড়িত নন।

দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো প্রমাণ বা সত্যতা নেই।

এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন আ. ওহাব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট