1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পটুয়াখালীতে তিন ডিলারের পণ্য আগুনে পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

পটুয়াখালীতে তিন ডিলারের পণ্য আগুনে পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

সাকিব হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকান্ডে একটি কসমেটিক্সর দোকানসহ তিনটি কোম্পানির ডিলারশিপের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের অভ্যন্তরে ব্যাপকক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় উত্তম দাসের মালিকানাধীন একটি কসমেটিক্স দোকান ও দোকানের দোতালায় ডিলারশিপ মালামাল রাখার গুদামে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন অফিসে আগুনের খবর অবহিত করলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, খবর পেয়েই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শকট সার্কিটে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি। এ সময় ২২ এবিএন পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ রহমানের নেতৃত্বে ১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। দোকানি উত্তম দাস বলেন, আগুনে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায় এবং আনুমানিক দেড় কোটি টাকার টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট