1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল দুমকি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার দুইজন জুলাই শহীদের কবর প্রাঙ্গণে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।

সকাল ৯টার দিকে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শুরু হয়। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদ মো: জসিম উদ্দিন ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মিলন মুন্সির সমাধিতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে তাঁদের এই ত্যাগ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে সহায়ক ভূমিকা রাখে।

#বার্তা প্রেরক-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ ৫ আগস্ট ২০২৫ইং
মোবাঃ ০১৭০৯২৪৬৮০৬.

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট