1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছিনতাইকারী কারী আটক। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছিনতাইকারী কারী আটক।

জিল্লুর রহমান জিল্লু
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার খুলনা:

খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে গতাকাল ১৪ই জুন শনিবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটে বাঁকা বাজারের সৌরভ টেলিকমের স্বত্বাধিকারী সাধন দেবনাথ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মত বাড়িতে ফেরার সময় রাড়ুলী পিসি রায়ের বাড়ির পূর্বে বালিশ পুকুর নামক জায়গায় পৌঁছাতে একদল ছিনতাইকারী তাকে আক্রমন করে।

এসময় ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো চাকু, হাতুড়ি, লোহার রড, দিয়ে সাধনকে মারপিট করতে থাকে, এবং সাধনের কাছে থাকা ৪৫০০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ব্যবসায়িক তিনটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা সাধন দেবনাথ প্রাণে বাঁচার জন্য হাঁক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে এক জন ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত ব্যক্তির বাড়ি রাড়ুলী দাশ পাড়ার বিমল দাশের ছেলে তুহিন দাশ(৩০) ভুক্তভোগী সাধন দেবনাথ জানান বাকি তিন জন পালিয়ে যেতে সক্ষম হয়।

তুহিন দাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাড়ুলীতে একটি চক্রের সাথে মিশে মাদক সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। কয়েক বছর পূর্বে রাড়ুলী ইউ এফ ডি ক্লাব মাঠে রাড়ুলী ইউনিয়ন বিট পুলিশ এর আয়োজিত এক মিটিং এ তৎকালীন ওসি মহোদয়ের কাছে আত্ম সমর্থনপূর্বক ওয়াদা করেছিলেন মাদক সেবন ও বিক্রি , করা থেকে বিরত থাকবে। ভুক্তভোগী সাধন দেবনাথ জানান এঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এবিষয়ে তিনি আরো বলেন আমার মতো এমন ভাবে কাউকে যেনো আর ছিনতাইকারীর কবলে পড়তে না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট