1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফেন্সিডিল মামলায় শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের নূর মোহাম্মদের তিন বছরের কারাদণ্ড - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ফেন্সিডিল মামলায় শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের নূর মোহাম্মদের তিন বছরের কারাদণ্ড

মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে ফেনসিডিল চোরাচালান মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে—বেনাপোল থেকে একটি বাসে করে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নুর মোহাম্মদকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার রায় ঘোষণার দিন বিচারক নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং বকুল হোসেনকে খালাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট