1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে আসছেন তারেক রহমান। ১০ মার্চ তিনি বগুড়া আসবেন। মূলত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতেই তার এ সফর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখীর (রহ.) মাজার জিয়ারত ও জুমার নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম বগুড়া সফর। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা ও উৎসাহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রকল্পের রূপরেখা অনুযায়ী, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতিমাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা সরাসরি এ সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট