1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগা নদীতে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগা নদীতে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বাউফলের বগা লোহালিয়া নদীর উপর ৯ম চীন- বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের দাবিতে আজ শনিবার (১০মে) সকাল ১০ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রায়, ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ঢাকাস্থ বাউফল, দুমকি, দশমিনা ও গলাচিপা উপজেলার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক লোক জমায়েত হন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ হাই কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার রুমন, আনিচুর রহমান খান প্রমূখ।

বক্তারা অবিলম্বে বাউফলের বগার লোহালিয়া নদীতে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি জানান

উল্লেখ, ঢাকা থেকে সড়ক পথে এই দক্ষিণের জনপথ বাউফল, দশমিনা ও গলাচিপা যাতায়ত করতে বগার লোহালিয়া নদী ছাড়া আর কোথাও কোন ফেরি নেই।

এই নদীতে সেতুটি বাস্তবায়ন হলে বাউফল, দুমকি,দশমিনা ও গলাচিপা উপজেলা ২০ লাখ মানুষ উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট