1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা ৯ লাখ টাকা - নব দিগন্ত ২৪
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়া আদমদীঘিতে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা ৯ লাখ টাকা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদিঘীতে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
উপজেলার তিলকপুর এলাকায় অবস্থিত মেসার্স আরোয়া ব্রিকস, বশিপুর এলাকার মেসার্স এন এন্ড এস কোঃ এবং ছাতিয়ানগ্রাম এলাকার মেসার্স ডিজিএম ব্রিকস ও মেসার্স ডলার ব্রিকস নামের চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। অভিযানে আদমদিঘী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী এসব ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান চলাকালে ইটভাটার মালিকদের অবৈধ ভাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসাম দিয়ে তৈরি ইট উৎপাদনের পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও বলেন পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট